টিকটককে টেক্কা দিতে এআই অ্যাভাটার স্টার্টআপ কিনলো গুগল

৩১ অক্টোবর, ২০২২ ০৮:১২  
গুগল অনেকটা চুপিসারেই সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহারকারী এবং ব্র্যান্ডের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে অ্যাভাটার তৈরির স্টার্টআপ কিনেছে। ১০০ মিলিয়ন ডলারে অল্টার নামের এই স্টার্টআপটি কিনেছে সার্চ ইঞ্জিন জায়ান্টটি। খবর এনগ্যাজেট। খবরে বলা হয়, প্রায় দুই মাস আগেই কোনো ঘোষণা ছাড়াই গুগল স্টার্টআপটিকে অধিগ্রহণ করেছে। গত বৃহস্পতিবার অধিগ্রহণ সম্পর্কে সার্চ ইঞ্জিন জায়ান্টটি স্বীকার করলেও আর্থিক বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেনি। টেকক্রাঞ্চ বলছে, মূলত টিকটককে আরও ভালোভাবে টেক্কা দিতে অল্টার কিনেছে গুগল। ফেসমোজি হিসেবে যাত্রা শুরুর পর অল্টার তাদের প্ল্যাটফর্মের মাধ্যমে ডেভেলপারদেরকে অ্যাপস ও গেমে অ্যাভাটার যুক্ত করার সুযোগ তৈরি করে দেয়। বর্তমানে অল্টারে মাসে সক্রিয় গ্রাহকের সংখ্যা দেড় বিলিয়ন। ডিবিটেক/বিএমটি